× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

শতবর্ষী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর নেই

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার চলে গেছেন। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।স্থানীয় সময় বুধবার কানেকটিকাটে নিজ বাড়িতে তিনি মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ও স্নায়ুযুদ্ধের অন্যতম রূপকার। কূটনীতিতে তিনি যেমন ছিলেন তুখোড়, তবে তাকে নিয়ে বিতর্কও রয়েছে।

এক বিবৃতিতে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ জানিয়েছে, জার্মান বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কানেকটিকাট অঙ্গরাজ্যে তার নিজ বাড়িতে মারা গেছেন। ১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম কিসিঞ্জারের। পরে তার পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার।

হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে কখনও কখনও তার বিতর্কিত ভূমিকা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের অনুমতি দেওয়া, বরাবরই মার্কিন স্বার্থ এবং দেশীয় রাজনৈতিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়ায় বিশ্বের ইতিহাসে কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নেন। বাঙালি জনগোষ্ঠীর উপর নৃশংস দমন-পীড়ন চালাতে পাকিস্তানের কাছে অবৈধ অস্ত্র বিক্রির নির্দেশও দিয়েছিলেন হেনরি।

তবে বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ-সংঘাতের ‘কারিগর’ কিসিঞ্জারকে কখনো সেভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি। আর এ নিয়ে বহু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..