× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থিদের হাতে হেনস্তার শিকার শিখ ধর্মালম্বী ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু

Dutta
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
india

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিল গুরুদুয়ারায় দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুকে হেনস্তার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খালিস্তানপন্থি কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। গুরুপুরব উপলক্ষে হিকসভিল গুরুদুয়ারায় প্রার্থনা করতে গিয়েছিলেন সান্ধু। সেখানে খালিস্তানপন্থী একটি দল তাকে হেনস্তা করে বলে অভিযোগ।

সান্ধুকে ঘিরে ধরা লোকজন বলছিলেন, খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার জন্য রাষ্ট্রদূত সান্ধু দায়ী। খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তেও তার সংশ্লিষ্টতা আছে। পান্নুন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাকে হত্যার চক্রান্ত সম্প্রতি ফাঁস হয়। অভিযোগ, এই চক্রান্তে ভারতের হাত ছিল।

কথিত ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হিকসভিল গুরুদুয়ারায় সান্ধুকে একদল লোক ঘিরে ধরেন। তারা চিৎকার করে নানা অভিযোগে তাকে অভিযুক্ত করেন। তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। তাকে হেনস্তা করা হয়।

রাষ্ট্রদূত সান্ধুকে হেনস্তার কথিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র আরপি সিং। পোস্টে তিনি লিখেছেন, ভারতীয় রাষ্ট্রদূতকে ভিত্তিহীন প্রশ্নে জর্জরিত করেছেন খালিস্তানিরা। তারা তাকে হেনস্তার চেষ্টা করেছেন।

ভারতে শিখ সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়তে চান খালিস্তানপন্থীরা। খালিস্তান আন্দোলনের নেতা কানাডার নাগরিক নিজ্জর গত জুন মাসে ভ্যাঙ্কুভারে খুন হন। নিজ্জর হত্যায় ভারতের হাত থাকার অভিযোগ করে কানাডা। তবে এই অভিযোগ নাকচ করে ভারত।


এ ক্যটাগরির আরো খবর..