× Banner
সর্বশেষ
আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ডেস্ক রিপোর্টার

তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে ব্লিংকেন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
antony

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে এটি হবে তার তৃতীয় মধ্যপ্রাচ্য সফর।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ দু’দিন বাড়ানোর ঘোষণার মধ্যেই সোমবার একজন মার্কিন কর্মকর্তা ব্লিংকেনের সফরের কথা জানান।

এদিকে ব্লিংকেন চলতি সপ্তাহে কপ-২৮ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে দুবাইতেও যাবেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর যাচ্ছেন না। তবে তিনি কেন যাচ্ছেন না তার কারণ জানা যায়নি।

মার্কিন কর্মকর্তা জানান, ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রামাল্লায় ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করবেন। এ সময়ে তিনি গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সকল জিম্মি মুক্তি ও গাজার বেসামরিক নাগরিকদের অধিকতর সুরক্ষার ওপর জোর দেবেন।

উল্লেখ্য, মধ্যস্থতাকারী কাতারের ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘন্টা বাড়ানোর ঘোষণার প্রেক্ষিতে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..