× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে ৭ লাখ ২৫ হাজার ভারতীয় বেআইনিভাবে বসবাস করছে, শীর্ষে মেক্সিকানরা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
usa

সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে অনেক দেশের নাগরিক। অবৈধদের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বসবাস করে মেক্সিকোর নাগরিকরা। যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ৩ শতাংশই বেআইনি বাসিন্দা। অন্যদিকে, বিদেশে জন্ম নেওয়া যে সমস্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে থাকে, তাদের মধ্যে ২২ শতাংশই অবৈধভাবে সেখানে রয়েছে।

অবৈধভাবে অভিবাসীদের তালিকায় মেক্সিকানরা শীর্ষে। প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে লাখ লাখ মানুষ গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন। ৪১ লাখ মেক্সিকান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এল সালভাদোরের বাসিন্দারা। দেশটির ৮ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে থাকে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আর অবৈধ অভিবাসীদের এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এর মধ্যে ৭ লাখ ২৫ হাজার ভারতীয় বেআইনিভাবে বসবাস করছে যুক্তরাষ্ট্রে। জীবনধারণের জন্য উন্নত সুযোগ-সুবিধার চাহিদায় যুক্তরাষ্ট্রে এসেছে তারা।

শুধু ২০২৩ সালেই বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয়। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৬৩ হাজার ৯২৭। তার আগে ২০২১ সালে বিনা বৈধ নথিপত্র নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে আটক হয় ৩০ হাজার ৬৬২ জন ভারতীয়। ২০২০ সালে এই সংখ্যাটাই ছিল মাত্র ১৯ হাজার ৮৮৩। তবে ওই বছর কোভিডের প্রকোপ জারি ছিল।

পিউ রিসার্চের রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া প্রদেশেই সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী থাকত। এ প্রদেশে ১৯ লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করে। এরপরই তালিকায় আছে টেক্সাস। সেখানকার বেআইনি বাসিন্দাদের সিংহভাগই মেক্সিকোর। টেক্সাসে অবৈধভাবে ১৬ লাখ লোকের বাস। ফ্লোরিডাতেও মেক্সিকানদের রমরমা। সেখানে অবৈধ অভিবাসীদের সংখ্যা ৯ লাখ। এরপর তালিকায় আছে নিউ ইয়র্ক ৬ লাখ এবং নিউজার্সি সাড়ে ৪ লাখ অভিবাসী।

এদিকে আইনি স্বীকৃতি পাওয়া শরণার্থীদের সংখ্যা বেড়ে ৮০ লাখ হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। আইনি স্বীকৃতি পাওয়া শরণার্থীর সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে । প্রকৃতভাবে মার্কিন নাগরিক হওয়া ব্যক্তিদের সংখ্যা বেড়েছে ৪৯ শতাংশ। মোট শরণার্থীদের মধ্যে থেকে প্রকৃতভাবে মার্কিন নাগরিক হওয়ার সংখ্যাও ৪৯ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..