× Banner
সর্বশেষ
প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

ডেস্ক রিপোর্টার

পাকিস্তানের শপিং মলে আগুনে ১১ জন নিহত

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
pakistan

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি শপিং মলে শনিবার আগুনে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর ছয়তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের সময় ৬০ জনেরও বেশি লোক মলের ভেতরে ছিল।

উদ্ধার পরিষেবার সঙ্গে জড়িত চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’  তিনি বলেন, ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। শহিদ হুসেন বলেন, কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হুসেইন বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..