× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

বিএনপি নেতা আসলাম চৌধুরী গ্রেপ্তার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর একান্ত সচিব নূরুল ইসলাম মঞ্জু।

আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, রোববার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে কুড়িল বিশ্বরোডের মাথায় তার গাড়ি থামিয়ে তাঁকে নিয়ে যায় পুলিশ।

যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের‍ উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদারও। তিনি বলেন, সাড়ে  ৬টার দিকে খিলক্ষেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আজ দুপুরেই আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এমন কি তাঁকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা জারি করে স্থল, নৌ ও বিমানবন্দরে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন আসলাম চৌধুরী।

প্রসঙ্গত, গত ৯ মে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সাথে আসলাম চৌধুরীর বৈঠকের খবর প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ।

এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সাথে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..