× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ঝিনাইদহ প্রতিনিধি

নির্বাচন কমিশন সাংবিধানিক পদ, সংবিধানকে সুরক্ষা করা আমাদের দায়িত্ব -ইসি আহসান হাবিব খান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
jhinaidaha

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীর দায়িত্ব, অল্প ভোটার উপস্থিত হলেও গ্রহন যোগ্য এমপি হবে বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান । সেসময় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার, আনসার, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহন যোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য প্রস্তুতি মুলক মতবিনিময় সভা করা হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশন বেশকিছু নির্বাচন করেছে কিন্তু এ নিয়ে বিদেশিরা পর্যবেক্ষনের কোন মতামত দেননি।


এ ক্যটাগরির আরো খবর..