× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ডিপফেক নিয়ে বৈঠকে মেটা ও গুগলকে ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
india

সম্প্রতি ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে সব পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত দিওয়ালি মিলন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিপফেক ভিডিয়ো নিয়ে উদ্বেগের কথা জানান প্রধামন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ মোদী এ-ও জানান যে, তিনি ইতিমধ্যেই কৃত্রিম মেধা ব্যবহারকারী কম্পিউটার সিস্টেম চ্যাট জিপিটির সঙ্গে কথা বলেছেন।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী কাজলের একটি ডিপফেক ভিডিয়ো। তাতে কাজলকে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করতে। ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তা নিয়ে হইচই পড়ে যায়। ভিডিয়োটি ফেক বা জাল ভিডিয়ো বলে দাবি করেন অনেকেই। এর পরই ইন্টারনেটের ফ্যাক্টচেকিং সংস্থাগুলি ওই ভিডিয়ো পরীক্ষা করে জানায়, ভিডিয়োটি আসলে এক জন টিকটক তারকার। টিকটকে তিনি পোশাক পরার ভিডিয়ো পোস্ট করেন প্রায়শই। তেমনই একটি ভিডিয়োয় কাজলের মুখ জুড়ে দেওয়া হয়েছে। কিছু দিন আগে একই ধরনের ঘটনা ঘটেছিল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করা উচিত বলে সরব হয়েছিলেন স্বয়ং অভিনেতা অমিতাভ বচ্চন।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, ডিপফেক সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে ফেসবুকের পরিচালক সংস্থা মেটা, গুগল এবং অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে। ওই সূত্রের খবর, বৈঠকটি ডেকেছে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রক। বৈঠকে থাকার কথা দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। প্রসঙ্গত, ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে সমাজের সর্ব স্তরেই। এই প্রযুক্তিতে কৃত্রিম মেধার সাহায্যে বদলে দেওয়া হচ্ছে কারও শরীর, তো কারও মুখ। এক জনের শরীরে অন্যের মুখ বসিয়ে তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিয়ো। যা অধিকাংশ ক্ষেত্রেই ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা। সম্প্রতি বলিউডের তিন অভিনেত্রী এই প্রযুক্তির শিকার হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..