× Banner
সর্বশেষ
পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর

পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নম্বর সেকশনের বিন্দাবন বস্তিতে তানিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তানিয়া আক্তারের মা রেনু বেগম জানান, তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন।

শনিবার রাত ১০টার দিকে কাজ শেষে তিনি বাসায় ফেরেন। ঘর বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও জানালা দিয়ে দেখেন তার মেয়ে বিছানায় কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। মেয়েকে ডাকাডাকি করলেও সে কোনো জবাব দেয়নি। পরে তার কাছে থাকা চাবি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। তিনি জানান, পরে প্রতিবেশীরাসহ মেয়েকে তিনি প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করে জানান, স্থানীয় হইরা নামের এক হিন্দু ছেলে তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। ওই ছেলেই তার মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছে।

তানিয়া আক্তার বরিশাল জেলার মুলাদী উপজেলার রামচর গ্রামের হেমায়েত শিকদারের মেয়ে। তার বাবা সাভারে থেকে শ্রমিকের কাজ করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এ ধরনের একটি মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..