× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

গাজীপুরে কূপে পড়ে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সুকন্দিবাগ এলাকায় পানির পাম্প স্থাপনের জন্য তৈরি করা পরিত্যক্ত কূপে পড়ে আজ শনিবার এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম রোমানুর রহমান (৬)। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় পানির পাম্প স্থাপনের জন্য একটি কূপ খনন করা হয়। পরে এটি পরিত্যক্ত অবস্থায় বালু দিয়ে ভরাট ছিল। গত দুই দিনের বৃষ্টিতে বালু নিচের দিকে দেবে যায়। আজ সকালে কয়েক শিশু সেখানে খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই শিশু ওই কূপে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ​সকেরা রোমানুরকে মৃত ঘোষণা করেন। তবে আহত শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..