× Banner
সর্বশেষ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান

কূটনৈতিক প্রতিবেদক

ভারত-যুক্তরাষ্ট্র সংলাপের কেন্দ্রে বাংলাদেশের নির্বাচন

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
ভারত-যুক্তরাষ্ট্র সংলাপ

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলে, ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশই চায়, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসুক। এ কারণে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী।

সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাংলাদেশের স্থানীয় পর্যায়ে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। এছাড়া বিআরআই প্রকল্পের আওতায় চীনের কাছ থেকে ঋণও নিয়েছে বাংলাদেশ। এসব নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে শঙ্কা তৈরি হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব বর্তমানে যুক্তরাষ্ট্রের মাথাব্যথার বড় কারণ।

‘টু প্লাস টু’ বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি সূত্র জানায়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বেড়েই চলেছে। মালদ্বীপ ও শ্রীলঙ্কায় এরই মধ্যে চীনের শক্তিশালী প্রভাব সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্র চায় না যে, বাংলাদেশও চীনের এমন প্রভাবের মধ্যে পড়ুক।

ভারত-যুক্তরাষ্ট্র পঞ্চম ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের সংলাপে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশে চীনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাওয়ার ফলে ওয়াশিংটন-নয়াদিল্লি উভয়ই উদ্বিগ্ন। আর এ কারণেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র। এতে আরও বলা হয়, বাংলাদেশে ভারতের প্রভাব বাড়ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে এই দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি চীনের। বেইজিংকে নিয়ে দিল্লি-ওয়াশিংটনের আরেক বড় উদ্বেগের অন্যতম কারণ হলো, দেশটির ‘বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ (বিআরআই)’ প্রকল্প। এ প্রকল্পের নেটওয়ার্কে বাংলাদেশও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্র এর মধ্যেই বেশ কয়েকবার বলেছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

এদিকে ‘টু প্লাস টু’ বৈঠকের পরে শুক্রবার বিকেলে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রক। সেখানে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব ভিনয় কোয়াত্রা মন্তব্য করেন, “বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট করে তুলে ধরেছি আমরা। তৃতীয় কোনও দেশের নীতিমালা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সেদেশের মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এক বন্ধু এবং সঙ্গী দেশ হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাই আমরা। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সেদেশের মানুষ যেভাবে দেখতে চায়, সেই ‘ভিশন’কে ভারত কঠোরভাবে সমর্থন করে।”

তিনি একটু জোর দিয়েই বলেন, “বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করি, সেটা খুব স্পষ্ট করে তুলে ধরেছি।“


এ ক্যটাগরির আরো খবর..