× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

সওকত হোসেন, মালয়েশিয় প্রতিনিধি

পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক

মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক । মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক করেছে হাইকমিশন। পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাইকমিশনের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দেওয়ার নামে নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জেনেছে হাইকমিশন।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও গৃহীত হবে। এছাড়া প্রতারকদের যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র থেকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।


এ ক্যটাগরির আরো খবর..