× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক

দিন দুপুরে যাত্রীবাহী বাসে আগুন

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল।

গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এর আগে রোববার রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। রাতে রাজধানীর বেড়িবাঁধ এলাকায় একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..