× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু 

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
বাসের চাকায় পিষ্ট

খুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে ও তার স্বামী সাদ্দাম হোসেন আহত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার আগড়ঘাটা বাজারস্থ ভেদামারী মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহত মহিলা  উপজেলার প্রতাপকাটি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম হোসেন জানায়,গত জুন মাসে তাদের বিয়ে হয়। শ্বশুর বাড়ী  রাড়ুলী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ী যাচ্ছিল তারা। আগড়ঘাটার ভেদামারি মোড়ে পৌছালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১ নং বাসের ধাক্কায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আয়শা।
এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পঠিয়েছে ও ঘাতক বাসটি জব্দ করেছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান।


এ ক্যটাগরির আরো খবর..