× Banner
সর্বশেষ
আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে আটক

Dutta
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে আটক করা হয়েছে। অনিয়মের অভিযোগে শুক্রবার (৩ নভেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শহরের সেকশন ২৭-এর একটি স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

অভিযানের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দীন বলেন, গত দুই মাস ধরে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ১০২ বাংলাদেশি ছাড়া নেপালের ৬১ জন, ভারতের ৫৮ জন, পাকিস্তানের ২০ জন, ইন্দোনেশিয়ার ৩ জন ও একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

খায়রুল আমিনুস আরও জানান, আটক অবৈধ শ্রমিকদের পরবর্তী তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক হওয়াদের অধিকাংশই ওয়ার্ক পারমিটের অপব্যবহার, অতিরিক্ত সময় অবস্থান ও বৈধ ভ্রমণের নথিপত্র না থাকার জন্য দোষী সাব্যস্ত হয়েছে।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) ও ১৫ ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত করা হবে বলে জানান তিনি। যদি তাদের অপরাধ প্রমাণিত হয় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হবে


এ ক্যটাগরির আরো খবর..