× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

আন্দোলনের নামে জামায়াত-বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় -এমপি বাবু 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
জামায়াত-বিএনপি নির্বাচন

বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার হত্যাকারীরা এখনো ষড়যন্ত্র  অব্যাহত রেখেছে  উল্লেখ করে খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন এরা এখনো এদেশের স্বাধীনতা কে মেনে নিতে পারেনি। এজন্য এরা এদেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। এদের লক্ষ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনা কে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া।
এমপি বাবু বলেন জামায়াত বিএনপি  গণতন্ত্রে বিশ্বাসী না এজন্য  তারা শান্তিপূর্ণ নির্বাচন চায় না। তারা আন্দোলনের নামে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।  জামায়াত বিএনপি সহ কোন ষড়যন্ত্রকারীরা কোন ভাবেই যাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই  উল্লেখ করে তিনি ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় জেলা হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব  ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মশিউর রহমান, বিভূতি ভূষণ সানা, এস এম শামছুর রহমান, কৃষ্ণপদ মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, জেলা মহিলা আওয়ামী লীগ নেতা নিবেদিতা মন্ডল, জুলি শেখ, যুবলীগ নেতা পবিত্র মন্ডল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, আকরামুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজু, মিজানুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, জামাল হোসেন, বিশ্বজিৎ মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মুক্ত অধিকারী, রিপন রায় ও রাশেদুজ্জামান রাসেল।


এ ক্যটাগরির আরো খবর..