× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় দুদিনের ব্যাবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা 

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
পেঁয়াজের কেজিতে বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পূজার ছুটির পার থেকে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারতের দাম বৃদ্ধি ও রপ্তানিমূল্য বৃদ্ধির অজুহাত আমদানি কারক ও ব্যাবসায়ীদের।
তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫-১০৫ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোমরা স্থল বন্দর ঘুরে দেখা যায়, পূজার ছুটি পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।
সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে, আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা কেজি দরে।
তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা কেজি দরে। হঠাৎ করে বন্দরে দাম বৃদ্ধি পাওয়ার ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।
এ দিকে খুচরা বাজারে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে গত বৃহস্পতিবার শুক্রবার ৮০-৯০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ সোমবার বিক্রি হচ্ছে  ১২০-১৩০ টাকা দরে।
ভোমরা স্থল বন্দরের কমিশন ব্যবসায়ী সাদ্দাম হোসেন   বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগেই ৬০-৭০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ, এখন ৯৫ থেকে ১০০ টাকা বেচতেছি ওপারে পেঁয়াজের দাম বেশি তার উপরে আবার শুল্ক বৃদ্ধি পেয়েছে  বিধায় আমরা ও বেশি দামে বিক্রি করছি।
অারিজুল নামের এক ব্যবসায়ী জানান, পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় হচ্ছে। আমরা বন্দর থেকে মাল কিনে বিভাগসহ বিভিন্ন জেলা শহরে পাঠায়। কিন্ত পেঁয়াজের দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছি ওপারে দিকে বেশি দামে পেঁয়াজ নিতে চাচ্ছে না!
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী বলেন, ভারতের বাজার ঠিক রাখতে তারা দাম বৃদ্ধি করেছে একই সাথে  ভারত সরকার অতিরিক্ত ভ্যাট বাড়িয়েছে। প্রতিবছর তারা হুট করে এ ধরনের কাজ করে।
ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং  এসোসিয়েশন (সিএন্ডএফ) সাধারণ সম্পাদক এ.এস. এম. মাকছুদ খান জানান, ভারতে দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারে পড়েছে। পাশাপাশি রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে ভারত সরকার। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ মার্কিন ডলার। এতে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়বে ৮৮ টাকার মতন। ভ্যাট বাড়ানোর পর রোববার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ২ ট্রাকে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিলো এবং আরও ৫০ ট্রাকের বেশি ভারতী পাশে ভোমরা বন্দরে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে আশাকরি আজ সব ট্রাক প্রবেশ করবে।


এ ক্যটাগরির আরো খবর..