× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বিএনপি’র ডাকা অবরোধে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক

বিএনপি’র ডাকা টানা ৩দিন অবরোধের প্রথম দিনে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর সচল রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর-২৩) সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে চলেছে। বন্দর থেকে পণ্য লোড-আনলোড প্রক্রিয়া যথা নিয়মে চলেছে। সকাল থেকে স্থানীয় পরিবহনের পাশাপাশি দূরপাল্লার সকল ধরণের পরিবহন চলাচল করেছে। পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশ যাতায়াত করেছে। রেল চলাচল ছিলো অব্যাহত।
যশোরের শার্শা উপজেলার প্রাণকেন্দ্র বেনাপোল বন্দর এলাকায় সকল ধরণের নাশকতা এড়াতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তদারকি ছিলো দিনভর দৃশ্যমান। পাশাপাশি সরকার দলীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচী ও শান্তি সমাবেশ করায় বিএনপি-জামায়াতের কোন সংগঠনকে মাঠে নামতে দেখা যায়নি। খোলা ছিলো কাস্টম, বন্দর, ব্যাংক, ইমিগ্রেশন, কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস, ট্রান্সপোর্ট এজেন্সী, বীমা, পরিবহনসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
বেনাপোল পৌরসভার মেয়র ও কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১, আলহাজ্ব নাসির উদ্দিন জানান, বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন সকাল থেকে এ বন্দর থেকে প্রতিদিনের ন্যায় পণ্য লোড-আনলোড প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমদানি কারকরা কাস্টমস থেকে ক্লিয়ারেন্স নিয়ে বন্দর থেকে পণ্যের খালাশ নিয়েছেন। পণ্যবাহী ট্রাকগুলো পণ্য লোড করে দেশের বিভিন্ন প্রান্তে রওয়ানা দিয়েছেন। বেনাপোল থেকে স্থানীয় পরিবহনের পাশিপাশি দূরপাল্লার পরিবহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে। সকাল থেকে ভারত-বাংলাদেশ যাতায়াতকারি পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করেছেন। রেল চলাচল ছিলো অব্যাহত।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এখানে সকল ধরণের সহিংসতা ও নাশকতা এড়াতে পুলিশকে সর্বদা সতর্ক রাখা হয়েছে। বেনাপোল বন্দরের সকল ধরণের কার্যক্রম সচল রয়েছে। অবরোধকারিদের পক্ষ নিয়ে কোথাও কোন রাস্তা দখল করতে দেখা যায়নি। তবে, কারও বিরুদ্ধে এ ধরণের কোন নাশকতা ঘটনানোর অভিযোগ বা উস্কানির সন্ধান পেলেও তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর, বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা সংঘঠনের অভিযোগে এপর্যন্ত বেনাপোল পোর্ট থানা এলাকার ৩৪ জন জামায়াত-বিএনপির নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান বিশ্বাষ জানান, প্রতিদিনের মতো এপথ দিয়ে ভারত-বাংলাদেশ পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল রয়েছে। এখানে অবরোধকারিদের কোন দেখা বা হস্তক্ষেপ পাওয়া যায়নি। তবে নাশকতা এড়াতে পাসপোর্ট যাত্রী যাতায়াত প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতিদিন এপথ দিয়ে ৭ থেকে ৮হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও অবরোধের প্রথম দিনে তা অর্ধেকে নেমে এসেছে বলে জানান তিনি।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) আজিজ খান জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রয়েছে। তবে, প্রতিদিনের তুলনায় অবরোধের প্রথম দিনে আমদানি ও রপ্তানি বাণিজ্য  কিছুটা কমেছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মেহেদি হাসান জানান, সকাল থেকে বেনাপোল বন্দরের সকল ধরণের পণ্য লোড-আনলোড প্রক্রিয়া চলমান রয়েছে। আমদানিকারকরা পণ্য খালাস নিয়েছে। সকল ধরণের নাশকতা এড়াতে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রেল পরিসেবা চালু রয়েছে। সকাল থেকে নির্বিঘেœ বেতনা এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের রেল পরিসেবা চালু রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, বিএনপি-জামায়াতের সকল ধরণের নাশকতার বিরুদ্ধে স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি আওয়ামীলীগের নেতা-কর্মীরা রাজপথ দখল করে আছে। এখানে জামায়াত-বিএনপির কোন অপ-কৌশলকে পূর্বেও স্থান দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। এছাড়া আওয়ামীলীগ সরকারের ১৫ বছরে শার্শা উপজেলার প্রাণকেন্দ্র বেনাপোল বন্দরে কোন অপ-শক্তির থাবা পড়তে দেয়নি। এখানকার মানুষ এখন আর তাদেরকে বিশ্বাষ করেনা।এজন্য তাদের এই অবৈধ অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেনাপোল বন্দরের সকল ধরণের কার্যক্রম সচল রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..