বিএনপির দেশব্যাপী ডাকা হরতালের বিরুদ্ধে দাকোপে আওয়ামীলীগের শান্তি সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর ঢাকার সমাবেশ থেকে বিএনপির ঘোষিত ২৯ তারিখ সারা দেশে সকাল সন্ধ্যা ডাকা হরতালের প্রতিবাদে আজ ২৯ অক্টোবর রবিবার সকাল ১০টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তিসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা এসে চালনা বৌমার গাছতলা আওয়ামীলীগ অফিসে এসে মিলিত হন।
সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে আওয়ামীলীগ অফিসের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তখন বক্তৃতা করেন, খুলনা -১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস,আওয়ামী নেতা অসিত বরণ সাহা,শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, মানস কুমার রায়, মাসুম আলী ফকির, কৃষক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি জি,এম রেজাসহ অনেকে। শান্তিসভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ক্যটাগরির আরো খবর..