× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডেস্ক

মহাখালীর খাজা টাওয়ারে ১৪ তলা ভবনটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার কর্মীরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
saltha fire

মহাখালীর  খাজা টাওয়ারে ১৪ তলা ভবনটির আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আটকে পড়া ৮ জনকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কোনো তলায় কেউ আটকে আছে কিনা তা দেখতে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন ফ্লোরে তল্লাশি চালাচ্ছেন। তবে ভেতরে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে, একটু সময় লাগছে।

এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হবে। তারপর বোঝা যাবে এ ভবনে কী ধরনের সমস্যা ছিল। উদ্ধার কাজ এখনও চলছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীসহ সিটি করপোরেশনের লোকজন কাজ করছে। সব ধরনের কার্যক্রম শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ডি টি এল মেশিন আনার কারণে ফায়ার সার্ভিস উঁচু ভবনের আগুন নেভাতে পেরেছে। এই মেশিনে সাকসেসফুলি কাজ হয়েছে। এ ধরনের আরও পাঁচটি মেশিন আনা হবে।

আতিকুল ইসলাম বলেন, ১১ তলা, ১৩ তলা এবং ১৪ তলা থেকে অনেককেই নামানো সম্ভব হয়েছে। সিঁড়িগুলো পরিষ্কার রাখার জন্য বলা হয় সবসময়। সে কারণেই আজ অনেকে সিঁড়ি ব্যবহার করে নামতে পেরেছেন। ভেতরে এখনও ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। তারা ভবনের প্রতিটি তলা চেক করছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা সবাই কাজ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..