× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের মাধ্যমে নারীর আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেশিন বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা, জাগোর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাগো’র সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল মতিন, পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জাগোর নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ, কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাঈদ।
সেসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা কানাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী খাতুন, উপকারভোগী সামিরা খাতুন, মিনু আক্তার।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দর্জি বিজ্ঞানে প্রশিক্ষিত ওই এলাকার ১৮ জন দু:স্থ নারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..