× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে মাছ চাষ প্রশিক্ষণ ও পোনা বিতরণ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটেরমোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ, এমসিওয়াইসিডিপি আয়োজনে মাছ চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ এবং মাছের পোনা, নেট ও মাছের খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে সঞ্চয় দলের সদস্য মৎস্য চাষী ও মৎস্যজীবীগণ অংশগ্রহন করে।

অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)এবং ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে ৬০জনকে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং মাছের পোনা, নেট ও মাছের খাবার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসারআব্দুস সালাম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ব্যাপ্টিষ্টের লাইভলীহুড সুপারভাইজার যোহন বিশ্বাস, মনিটরিং সুপার ভাইজার ডেবিট স্বপন সাহা, সহায়ক সুজন সরকারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন্ দপ্তরের কর্মকর্তা ও উক্ত সংগঠনের সহায়ক ও সদস্য বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..