× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি হলো কালীগঞ্জের নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধিঃ ১৩৪ বছর পর ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত চিঠি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়। এ সময় ছাত্র-শিক্ষক, কর্মচারীরা  রং মেখে শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারও অংশগ্রহণ করেন। ঝিনাইদহের কালীগঞ্জে কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এটিই হলো এ উপজেলা শহরের প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, জাতীয়করণের এক আদেশে গত ৯ মে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়টি ১৮৮২ সালে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৪৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া শিক্ষার্থী আছে প্রায় ১ হাজার ৩০০ জন। প্রধান শিক্ষক তোতা স্কুলটি জাতীয়করন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

উল্লেখ্য, রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় ছিলেন বর্তমান ঝিনাইদহ জেলার কুমড়াবাড়িয়া গ্রামের গুরুগোবিন্দ ঘোষালের কনিষ্ট ছেলে। তিনি ১৮৭৯ সালে পূর্ণ জমিদারী ভার গ্রহণ করেন এবং রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন। সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতা-মাতার নামে ইন্দুভূষণ ও মধূমতি বৃত্তি চালু করেন যা তখনকার সময়ে এক বিরল ঘটনা ছিল। তিনিই ১৮৮২ সালে রাজবাড়ির নিকট আজকের নলডাঙ্গা ভূষণ হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন।


এ ক্যটাগরির আরো খবর..