× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
faridpur

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার ( ১৮ অক্টোবর) এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে সেখান থেকে একটি বন্যার্ঢ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়।

সেখানে এক আলোচনা সভায় ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদপুরে পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামীম হক, চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াসিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।


এ ক্যটাগরির আরো খবর..