× Banner
সর্বশেষ
বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পিঁ আই ডি

গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট এর উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট

থার্ড এডিশন অফ গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ ভারতের মুম্বাইতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি।

সম্মেলনে মেরিটাইম সেক্টরের বিভিন্ন দিকের ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি এ সেক্টরের উত্তম চর্চার প্রসার, বৈশ্বিক মেরিটাইম শিল্প, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের মধ্যে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে।

টেকসই মেরিটাইম খাত, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি, পর্যটন, মেরিটাইম ক্লাস্টার্স, দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত, অভ্যন্তরীণ ও উপকূলীয় শিপিং, নৌ-নিরাপত্তা, পেশাগত মেরিটাইম সেবাসহ উক্ত খাতে অর্থায়ন, বিমা, সালিশী প্রভৃতি এ সম্মেলনের অন্যতম প্রধান বিষয়বস্তু।

সম্মেলনে অংশগ্রহণের ফলে বাংলাদেশ-ভারতের মেরিটাইম সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। মেরিটাইম সেক্টরের পারস্পরিক জ্ঞান বিনিময়, দু’দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে।

 বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এ সম্মেলনে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..