× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
khulna

পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিলন মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিনিয়র সাংবাদিক কৌশিক দে, মেরিন ফিশারীজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ডিজিস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার এসএম ফয়সাল আহম্মেদ।
বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মানিক বসু, টেকনিক্যাল অফিসার সুমন বিশ^াস, কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল ও সমুদ্রগামী জেলে শংকর বিশস। অনুষ্ঠানে সমুদ্রগামী নতুন ৭০টি ট্রলারে লাইফ জ্যাকেট, বয়া, রেডিও, টর্চলাইট ও স্মার্টফোন এবং পুরাতন ১১৭টি ট্রলারে রেডিও সহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..