× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডেস্ক রিপোর্টার

জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান ‘হু’ প্রধানের

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
tedros adhanam

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বেসামরিক সকল জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যকার এই যুদ্ধ কেবল ধ্বংস ও ভয়াবহতাই নিয়ে আসবে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ইসরাইলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেছেন, এই যুদ্ধে নিরীহ বেসামরিক ফিলিস্তিনি ও নিষ্পাপ শিশুরামারা যাচ্ছে। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে প্রচারিত মন্তব্যে আধানম বলেছেন, কতো দ্রুত লক্ষ লক্ষ লোকের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এই সংঘাত তারই এক ভয়াবহ স্মারক। বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ সম্মেলনে ম্যানিলা থেকে একথা বলেন টেডরস। তিনি বলেন, যুদ্ধ ধ্বংস ও ভয়াবহতা ছাড়া কিছুই বয়ে আনে না।

গত ৯ অক্টোবর থেকে ফিলিস্তিনি  গ্রুপ হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায় এবং ১৫৫ ইসরাইলিকে জিম্মি করে। এর একদিন পর থেকে ইসর্ইাল গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে অন্তত দু’হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে নিরীহ বেসামরিক নাগরিক ও নিষ্পাপ শিশুরাও রয়েছেন। টেডরস বলেছেন, ডব্লিওএইচও হামাসকে বেসামরিক জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে এবং আমরা বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সুবিধার সুরক্ষার জন্যে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..