× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, গাড়িতে আগুন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

ফরিদপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের সময় রক্ষা করেছে তার সহপাঠীরা। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় ছাত্রছাত্রী ও ক্ষুদ্ধ জনতা।

এছাড়া অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী প্রতিষ্ঠানটির দশম শ্রেণিতে পড়াশোনা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। আটক হওয়া তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-মামুন ও আলমগীর।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সোমবার সকালে স্কুল চলাকালীন একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। এ সময় তিনজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে একজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..