× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম 

ডাসারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, যুবককে জুতাপেটা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, যুবককে জুতাপেটা

মাদারীপুরের ডাসারে রাতের এক প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে ছুড়ির ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।পরে ওই প্রবাসীর স্ত্রী  থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনার শাস্তি হিসেবে শালিশ বৈঠকের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে এবং অভিযুক্তকে জুতাপেটা করেছে স্থানীয় মাতুব্বররা।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার ঘুইঙ্গাকুল গ্রামের সৌদী প্রবাসীর স্ত্রী সম্প্রতি রাতের খাবার খেয়ে দুই শিশু কন্যাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে বাঘুরিয়া গ্রামের চান্দু ঘরামীর ছেলে জামাল ঘরামী  ঘরের পেছনের বেড়া খুলে ভেতরে প্রবেশ করে।এরপর সে একটি পকেট থেকে ছুড়ি বের করে ওই প্রবাসীর স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রবাসী স্ত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে জামাল ঘরামী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরে ওই প্রবাসীর স্ত্রী ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রবাসীর স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগের কথা জেনে অভিযুক্ত জামালকে নিয়ে গ্রাম্য মাতুব্বররা মিলে গোপনে একটি শালিশ বৈঠকের আয়োজন করে। ওই শালিশ বৈঠকে অভিযুক্ত জামালকে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারন করে ও ভুক্তভোগীকে শান্তনা দেওয়ার জন্য অভিযুক্তকে কয়েকটি জুতাপেটা দেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, গভীর রাতে আমাদের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে দেলোয়ার আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। আমি তার বিচার চাই।অভিযুক্ত জামাল ঘরামী জানান, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র। আমরা শালিশির মাধ্যমে অপোষ মিমাংশা হয়ে গেছি।
স্থানীয় ইউপি সদস্য গ্রাম্য মাতুব্বর দেলোয়ার বলেন, আমরা শালিশির আয়োজন করেছিলাম উভয় পক্ষকে মিমাংশা করার জন্য। কাউকে বাচানোর জন্য নয়। তবে শালিশির মাধ্যমে জামাল ঘরামীর বিচার করা হয়েছে।
এব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বিষটি আমি দেখতেছি।


এ ক্যটাগরির আরো খবর..