× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর আলোচনা চলছে -হোয়াইট হাউস

Dutta
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
israel

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর আলোচনা চলছে। রোববার সকাল নাগাদ যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে ওই হোয়াইট হাউস কর্মকর্তার বক্তব্যে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে স্পিকার ম্যাককার্থি সরে যাওয়ায় নেতৃত্বশূন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অস্ত্র সহায়তার বিষয়টি জটিলতা তৈরি করতে পারে।

এর আগে শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তিত রয়েছে।’

শনিবার ভোরের হামাসের হামলার পর ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য জানা গেছে। অন্যদিকে হামাসের আকস্মিক হামলার নেপথ্যে ইরানের ইন্ধন রয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরান হামাসের বৃহৎ পরিসরে এবারের হামলার সঙ্গে ‘সরাসরি জড়িত’ কিনা তা এখনই বলার সময় আসেনি। তবে হামাস যে ইরানের অর্থায়নপুষ্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই।


এ ক্যটাগরির আরো খবর..