× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৩- ২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও কীটনাশক সার বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ প্রনোদনার বীজ সার বিতরণের উদ্বোধন করেন নাটোর – ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত  উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহজ কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ। পরে উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৩ হাজার ৭০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ প্রণোদনার আওতায় ৭০০ জন কৃষক পাবে ২০ কেজি গরম বীজ, ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমপি সার। ২৮০ জন কৃষক পাবে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি সার,১০ কেজি এমপি। ২ হাজার ৩১০ জন কৃষক পাবে ১কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৭০ জন কৃষক পাবে ১০ কেজি চিনা বাদাম, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি। ১৪০ জন কৃষক পাবে শীতকালীন বীজ ১কেজি, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৪০ জন পাবে ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি।  ১১০ জন পাবে ৫ কেজি মশুরের বীজ, ৫ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৫০জন পাবে ৮ কেজি খেশারি ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার।
১০০ জন কৃষক পাবে গ্রীষ্মকালীন ১ কেজি পিয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১১৫ গ্রাম বালাইনাশক, ৫০০ গ্রাম পলিথিন, ৫০০গ্রাম নাইলন সুতলি এবং জমি প্রস্তুত করার জন্য নগদ ২ হাজার ৮০০ টাকা করে।


এ ক্যটাগরির আরো খবর..