× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
nawga

নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ‘ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজ’র উদ্যোগে বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরে ধামইরহাট সরকারি মফিজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সকল শিক্ষক একটি র‌্যালী বের করে।

র‌্যালীটি কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি এস.এম আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিবসটির গুরুত্ব সম্পর্কে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক ইউনুস আলী, প্রভাষক এম.এ হোসাইন, শরিফুল ইসলাম, আবু তাইফ মোহাম্মদ আশেকে এলাহী, অরুণ কুমার, হারুন অর রশিদ, আবু সাঈদ প্রমুখ। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..