মাদারীপুরের ডাসার উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ধর্মীয় যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির ডাসার উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মিন্টু বাড়ৈর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান,নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, ডাসার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিভূতিভূষণ বাড়ৈ, উত্তর চলবল সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র বাড়ৈ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪৩টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..