× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

মোরেলগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সভা

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
bagerhat

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আইন-শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নিহার রঞ্জন হালদার ও অধ্যাপক বেদান্ত হালদার।

এ বছর মোরেলগঞ্জে ৭৬ টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্ডপে স্থানীয় সেচ্ছাসেবক, আনসার ও পুলিশ সদস্যদের মাধ্যমে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..