× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

আবু নাসের হুসাইন, সালথা

ফরিদপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
faridpur

ফরিদপুরে ধর্ষণ মামলায় মোঃ কামরুল ইসলাম পারভেজ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম পারভেজ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার শাহাজদ্দিন বেপারী পাড়ার ইমরান হোসেন বাবু বেপারীর ছেলে।
ফরিদপুরের র‍্যাব-১০, সিপিসি-৩ এর কম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গতকাল রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাব-১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার সদর থানার ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কামরুল ইসলাম পারভেজকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। মামলা রুজুর পর থেকে সে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকার আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..