× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

বিভিন্ন দেশে আটক ভিক্ষুক ও পকেটমারদের ৯০ শতাংশই পাকিস্তানি

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
pakistan

পাকিস্তানের প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছেন, বিদেশে আটক ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত। এ ছাড়া সৌদি আরবের মসজিদুল হারামের মতো পবিত্র স্থানগুলোতে আটক পকেটমারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি রয়েছেন। সিনেট প্যানেলে পাকিস্তান থেকে বিদেশে যাওয়া দক্ষ–অদক্ষ শ্রমিকদের নিয়ে আলোচনার সময় বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

দক্ষ জনশক্তি রপ্তানিতে অতীতে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করে সচিব জুলফিকার হায়দার আশা প্রকাশ করে বলেন, পেশাদাররা যখন বিদেশে যাবেন, তখন পাকিস্তানে রেমিট্যান্সের (প্রবাসী আয়) পরিমাণ বেড়ে যাবে। অদক্ষ ব্যক্তিদের চেয়ে সৌদি আরব এখন দক্ষ শ্রমিক পছন্দ করে। সচিব জুলফিকার হায়দার সিনেটে আরও বলেন, পাকিস্তান থেকে বিদেশে যাওয়া ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। এই ভিক্ষুকদের অনেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব এবং ভ্রমণের ভিসা লাগিয়ে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যাচ্ছেন। এই ভিক্ষুকদের জন্য নতুন গন্তব্য হয়ে উঠেছে জাপান।

সিনেটে আলোচনায় প্রবাসী পাকিস্তানি শ্রমিকদের দক্ষতা এবং বিদেশি নিয়োগদাতাদের কাছে তাদের বিশ্বস্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জুলফিকার হায়দার। এদিক দিয়ে বাংলাদেশ ও ভারতের শ্রমিকেরা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছেন বলে স্বীকার করেন তিনি। এ সময় সিনেটর রানা মেহমুদুল হাসান জাপানে বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদার কথা তুলে ধরে বলেন, দেশটিতে ভারত, নেপাল ও পাকিস্তান শ্রমিক পাঠাচ্ছে। পাকিস্তানে প্রায় ৫০ হাজার প্রকৌশলী বেকার রয়েছেন বলেও জানান তিনি।

এ সময় সিনেটর রানা মেহমুদুল হাসান জাপানে বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদার কথা তুলে ধরে বলেন, দেশটিতে ভারত, নেপাল ও পাকিস্তান শ্রমিক পাঠাচ্ছে। পাকিস্তানে প্রায় ৫০ হাজার প্রকৌশলী বেকার রয়েছেন বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে গিয়ে রানা মেহমুদুল হাসান বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ পাকিস্তানি কাজ করছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রয়েছেন ১৫ লাখ পাকিস্তানি। আর কাতারে পাকিস্তানি শ্রমিকদের সংখ্যা প্রায় দুই লাখ।


এ ক্যটাগরির আরো খবর..