× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চিংড়ি ঘেরে জোয়ারে পানি তুলে ধান নষ্ট করে দেয়াার অভিযোগ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
khulna

পাইকগাছায় চিংড়ি ঘেরে অতিরিক্ত জোয়ারের পানি তুলে প্লাবিত করে ধান নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে ঘের মালিকের বিরুদ্ধে। এ বিষয় ঘের মালিক পানি তুলে ধান নষ্টের কথা অস্বীকার করেছে।  জমির মালিক ক্ষতিপূরণ চেয়ে ঘের ইজারাদারকে আইনি নোটিশ দিয়েছেন।
জমির মালিক উদয় শংকর মন্ডল জানান, উপজেলার বয়ারঝাপা মৌজায় পরিমল চন্দ্র মন্ডলের ৫০বিঘা চিংড়ি ঘের রয়েছে। ওই চিংড়ি ঘেরে আমার সহ পরিবারের ৯ বিঘা জমি আছে। সে জমিতে ধান রোপন করি। কিন্তু রাতের আধারে চিংড়ি ঘের মালিক পরিমল চন্দ্র মন্ডল অতিরিক্ত জোয়ারের পানি তুলে ধান নষ্ট করে দেয়। আমি জোয়ারের পানি ঘের থেকে নামানোর জন্য শিক্ষক অধির কৃষ্ণ মন্ডলের মাধ্যমে বললেও  তিনি পানি নামাননি। তাতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়।
এমনি ভাবে চিত্ত মন্ডল ও বিষ্ণু মন্ডল জানান ইজারাদার শুধু মাত্র মাছ লাগানোর জন্য ইজারা নিয়েছে। জমির মালিকদের ধান চাষের সুযোগ করে দিতে হবে। এ বিষয় ক্ষতিপূরণ চেয়ে জমির মালিক উদয় শংকর মন্ডল ২৪ সেপ্টেম্বর আইনি নোটিশ দিয়েছে। এ বিষয় জমির মালিক উদয় শংকর মন্ডল বলেন, যদি ক্ষতি পূরণ না দেন তাহলে আদালতে মামমলা করবো। ঘের মালিক পরিমল চন্দ্র মন্ডল জানান, আমি অতিরিক্ত পানি তুলে ধান নষ্ট করেনি। আশেপাশের ঘেরের পানি এসে নষ্ট হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..