× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিঁ আই ডি

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে কেক কাটলেন পলক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
পথশিশুদের নিয়ে কেক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’ এ কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন থাকে একেবারে কম। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে। সেজন্যই বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেই এ বিশেষ আয়োজন হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও পথশিশু মিলে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। এসময় উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের কেক খাইয়ে দেন এবং স্মার্ট চিল্ড্রেন কার্নিভালে স্থাপিত বিভিন্ন স্টলে গিয়ে তাদের সাথে খেলা করেন প্রতিমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..