× Banner
সর্বশেষ
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন

প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে ভ্রাম্যমানে ২টি ক্লিনিকসহ ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
sapahar

নওগাঁ সাপাহারে ভ্রাম্যমানে ২টি ক্লিনিকসহ ৩টি প্রতিষ্ঠানের ৬০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাপাহার নজিপুর রোড আনিছুর মঞ্জিলে অবস্থিত রয়েল ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও মন্ডল মোড় গালর্স স্কুল রোডে নিউ ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষনিক ডাক্তার নার্স না থাকা, রোগী ভর্তির সময় অঙ্গিকার নামায় সই করানো ও ২০২২/২৩ সালের লাইসেন্স নবায়ন না থাকায় মঙ্গলবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

ভ্রাম্যমানে রয়েল ক্লিনিকের মালিক আইয়ুব আলী(২৬) এর ৩০ হাজার টাকা, নিউ ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সেলিম রেজা (২৬) এর ২০ হাজার টাকা এবং আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত কেমিক্যাল ব্যবহার করার অপরাধে উপজেলার দিঘিরহাট ভাই ভাই সুপার আইসক্রীম এর স্বর্তাধিকারী মিজানুর রহমানের ১০ হাজার টাকা সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, সাপাহার থানা পুলিশের উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম ও স্যানেটারী ইন্সপেক্টর শওকত আলী।


এ ক্যটাগরির আরো খবর..