× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

চাঁদে সূর্য উঠেছে তবুও ঘুম ভাঙছে না বিক্রম-প্রজ্ঞানের – ইসরো

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
ঘুম ভাঙছে না বিক্রম-প্রজ্ঞানের

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে  ইসরো জানিয়েছে, চাঁদে দুদিন আগে সূর্য উঠলেও এখনো ঘুম ভাঙছে না ভারতীয় চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম আর অভিযাত্রী যান প্রজ্ঞানের। বুধবার সূর্য ওঠার একদিন পর থেকেই তাদের জাগাতে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু এখনো পর্যন্ত বিক্রম আর প্রজ্ঞানের কাছ থেকে পৃথিবীতে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি।

গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফল অবতরণ করেছিল চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহকারী প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল গত ২ সেপ্টেম্বর। বিক্রমকে নিষ্ক্রিয় করা হয়েছিল

গত ৪ সেপ্টেম্বর। চাঁদের আকাশের সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে কাজ করছিল প্রজ্ঞান আর বিক্রম। চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। এর পরই পৃথিবীর হিসাবে আবার ১৪ দিন টানা রাত। তো চাঁদের আকাশে সূর্য থাকতে থাকতেই, বিক্রম আর প্রজ্ঞান যেন নিজেদের কাজ সম্পন্ন করতে পারে – সে কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজিয়েছিল ইসরো। কারণ বিজ্ঞানীদের আশঙ্কা ছিল, চাঁদে একবার রাত নামলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে।  প্রচণ্ড সেই ঠাণ্ডায় বিকল হয়ে যেতে পারে বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রাংশ ― এমন শঙ্কাও দানা বাঁধছে ইসরোতে।

এক্সের পোস্টে ইসরো আরও জানায়, ‘চন্দ্রযান-৩ অভিযানের খবর: ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি।’ তবে চন্দ্রযান-৩ এর এই দুই অংশের সঙ্গে যোগাযোগ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..