× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

এন ডি এম রিপোর্ট

জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাথে এনডিএম মহাসচিবের বৈঠক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাথে এনডিএম

ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ইয়ান রুল্ফ ইয়ানোভস্কির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসটির পলিটিক্যাল এটাশে জিলকে শিমার এবং প্রেস এবং পলিটিক্যাল অফিসার শার্নিলা নুজহাত কবির।

বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন বলেন, “ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় দেশ হিসাবে জার্মানি আমাদের অন্যতম উন্নয়ন অংশীদার। বিশ্বের সব গণতন্ত্রকামী দেশের মত জার্মানিও আমাদের দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যথেষ্ট খোঁজ খবর রাখছে।”

মোমিনুল আমিন বলেন, “নির্বাচন প্রক্রিয়া কি হবে সেটা আমাদেরই ঠিক করতে হবে৷ আমরা জার্মান সরকারের প্রতিনিধির কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেছি৷ ঠিক কি কারণে একটি নিরপেক্ষ সরকার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া অবাধ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয় সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য তুলে ধরেছি।”

তিনি বলেন, “উন্নয়ন সহযোগী দেশ হিসাবে জার্মানি এদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জাতীয় নির্বাচন দেখতে চায়৷ সুশাসন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় দেশটি৷ আগামীতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে আরও জোরদার হতে পারে সেসব বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..