× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা আসামী পলাতক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
norail

নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা দায়ের আসামী পলাতক। নড়াইলের লোহাগড়ায় ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালবাড়িয়া গ্রামে।
এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা বাদী হয়ে ফাহিম মোল্যা (১৬) নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ফাহিম মোল্যা ওই গ্রামের আজাদুল মোল্যার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ বছরের শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে আসামি ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। পরে শিশুটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় বুধবার রাতে শিশু কন্যার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশু কন্যার মা থানায় মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..