× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

পিআইডি

ড. মোমেনের সাথে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
aka momen

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন।

গতকাল জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উভয় মন্ত্রী দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ঢাকায় সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় তাদের কন্স্যুলেটকে হাইকমিশনে উন্নীত করা হবে বলে আশ্বস্ত করেন।

ড. মোমেন সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের সিদ্ধান্তের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপিত হলে উভয় দেশই উপকৃত হবে।

ড. মোমেন বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে। বৈঠকে উভয় মন্ত্রী দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..