× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

সম্পর্ক জোরদারে জাতিসংঘে মধ্য এশিয়ার নেতাদের সাথে বাইডেনের সাক্ষাত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
joe byden

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আঞ্চলিক নেতাদের সাথে সাক্ষাতের পর মধ্য এশিয়ার ‘আঞ্চলিক একতার’ উপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি খুব শিগগিরই এ অঞ্চলের কোন একটি দেশ সফর করতে পারেন। মস্কো এসব দেশকে তাদের উঠোন হিসেবে দেখে।

বাইডেন তথাকথিত ‘সি-৫’ দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতাদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই প্রথমবারের মতো তারা বৈঠকে মিলিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

এ সময় বাইডেন বলেন, ‘আমি শিগগিরই আপনার সাথে সাক্ষাত করার অপেক্ষায় রয়েছি। সম্ভবত আপনাদের কোন এক দেশে এ সাক্ষাত হতে পারে।’ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে মস্কোর দৃষ্টিভঙ্গির ব্যাপারে বাইডেন বলেন, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখ-তা বজায় রাখার ক্ষেত্রে একটি অভিন্ন প্রতিশ্রুতি ছিল।’ তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘আমার দৃষ্টিতে এ নীতিগুলো আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ।’

বাইডেন আরো বলেন, ‘আমি সত্যিকারভাবে বিশ্বাস করি, যখন আমরা একসাথে থাকি তখন পৃথিবী নিরাপদ থাকে।’ জাতিসংঘ ভাষণের আগে বাইডেন সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন জাতীয় সার্বভৌমত্বের বৈশ্বিক সংস্থার নীতিমালাকে দুর্বল এবং আরো ভূখণ্ড দখলকে উৎসাহিত করতে পারে।

পুতিন জাতিসংঘের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাননি। ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোকে এমন সময়ে মধ্য এশিয়ায় বৃহত্তর ভূমিকা নিতে উৎসাহিত করেছে যখন এ অঞ্চলের অনেক দেশ রাশিয়ার সাথে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।


এ ক্যটাগরির আরো খবর..