× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আড়াই’শ শিক্ষার্থীকে যুদ্ধের বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহে স্কুল ও কলেজের আড়াই’শ শিক্ষার্থীকে যুদ্ধের বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘যুদ্ধকালীন বীরত্বগাথা’ শোনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক শাহ আলম সরদার, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড.নুরুল আমিন, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হাসান, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখন্ড উপহার দিয়ে গেছেন। আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে রণাঙ্গনের অভিজ্ঞতা বর্ননা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মন্টু গোপাল, ছাব্দার হোসেন ও শরিফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..