× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার নিহত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
satkhira

সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার (৫০) নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
নীলকণ্ঠ সরকারের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে করে খুলনার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বৃষ্টিপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেলসহ তিনি পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন। পরে তার অবস্থা ক্রমান্বয়ে অবনতি দেখে খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। খুলনা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি চলমান থাকা অবস্থায় তিনি মারা যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার একে এম রাশেদুজ্জামান বলেন, রক্তক্ষরণ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। অপরদিকে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..