× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

খেলাধুলা এবং খেলোয়ারদের মেধাকে বিকশিত করার সুযোগ দিতে কাজ করছি -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
মেধাকে বিকশিত করার সুযোগ

আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি। আগে শুধু জেলা পর্যায়ে অবকাঠামো ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা উপজেলা পর্যায়ে সেটি ছড়িয়ে দিচ্ছি যাতে খেলাধুলা এবং খেলোয়ারদের মেধাকে বিকশিত করার সুযোগ পায় সেজন্য কাজ করে যাচ্ছি। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ৩ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়াড়রা প্রত্যেকটি ইভেন্টে দাপটের সঙ্গে তাদের স্থান ধরে রেখেছে এবং তারা অত্যন্ত যোগ্যতার সাথে বিভিন্ন টুর্নামেন্টে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এ কারণে আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি।

দুপুরে ইটনা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বিকালে অষ্টগ্রাম উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে রোববার ১৭ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন শোলমারা এলাকায় নির্মিতব্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..