× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধামইরহাট(নওগাঁ প্রতিনিধি

ঐতিহাসিক পাহাড়পুরে ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির মিলন মেলা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষক সমিতির মিলন মেলা

শিক্ষক সমিতির মিলন মেলা । নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক ও কর্মচারী মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর দিনব্যাপী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ ও ইফাত আরা নাসরিনের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, লুৎফর রহমান, হারুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ২ টায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..