× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

নিউক্যাসলের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ালেন উইলসন

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
new castle

নিউক্যাসলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন কালাম উইলসন। এর ফলে ২০২৫ সাল পর্যন্ত ম্যাগপাইদের সঙ্গেই থাকছেন তিনি। ২০২০ সালে এএফসি বোর্নমাউথ থেকে নিউক্যাসলে যোগ দেয়ার পর ৩১ বছর বয়সি এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগের ৭৯টি ম্যাচে ৪০ গোল করেছেন। ফলে তিন বছরের মধ্যে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছেন তিনি। যার সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছে ক্লাবটি।

বর্তমানে নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছেন উইলসন। লেস ফার্ডিনান্ডের চেয়ে এক গোল এবং দ্বিতীয় স্থানধারী অ্যালান শিয়ারারের চেয়ে আট গোলের দূরত্বে রয়েছেন তিনি। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ২০৫টি ম্যাচ খেলে ৮১টি গোলের পাশাপাশি ২২ গোলে যোগান দিয়েছেন উইলসন।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে উইলসন বলেন,‘ এখানে (নিউক্যাসলে) মেয়াদ বাড়াতে পেরে আমি খুবই খুশি। এটি একটি চমৎকার ফুটবল ক্লাব। দরজায় পা রেখেই দারুন এক অভ্যর্থনা পেয়েছি। ক্লাবটির বর্তমান গতিপথও দুর্দান্ত। সুতরাং ভবিষ্যৎকেও এই ক্লাবে যুক্ত রাখতে পারাটা দারুন ব্যাপার।’


এ ক্যটাগরির আরো খবর..