× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি

পাইকগাছায় বাসের যাত্রী মাছ ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব লুট

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
paikgacha

পাইকগাছা-খুলনা প্রধান সড়কে বাসের এক যাত্রীকে অজ্ঞান অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার নাম সেলিম এটুকু মাত্র বলতে পেরেছে। এছাড়া তার কোন পরিচয় জানা যায়নি। তবে সবাই ধারনা করছে তার কাছে মাছ বিক্রির টাকা হাতিয়ে নেয়ার জন্যই এ ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার সকালে খুলনার গল্লামরাী মাছ বাজার থেকে বাসে উঠে পাইকগাছায় আসছিল। বাসের সিটে বসা অবস্থায় অজ্ঞান হয়ে থাকে। বাসের হেলপার রফিকুল ইসলাম জানান, পাইকগাছার কপিলমুনিতে দেখেন লোকটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বেহুশ অবস্থায় হেলপার রফিকুল ও বাসের লোকেরা তাকে সাড়ে ১১ টার দিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। হেলপার জানায় কেউ হয়তো তাকে অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে গেছে।
পাইকগাছা থানা পুলিশ হাসপাতালে যেয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। তবে সে অজ্ঞান থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তেমন কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..